এক সঙ্গে কালিয়াচকের সুজাপুর নয়মৌজা ঈদগাহে উপস্থিত হলেন প্রায় ৬৫ হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ। সকলেই আজ একত্রিত হয়ে নামাজ পড়ে করলেন দুয়া প্রার্থনা।সকাল নয়টা থেকে শুরু হয় নামাজ পড়া। চলে প্রায় এক ঘণ্টা। আজ এই দিনে সকলের মিষ্টি মুখ করতে মসজিদে মিষ্টি বিতরন করেন কালিয়াচক থানার আই সি সুমন চ্যাটার্জী সহ অন্যান্য পুলিশ কর্মীরা। ঈদগাহ কমিটির সহ সম্পাদক মসারফ হোসেন জানান, প্রাকৃতিক দুর্যোগের কারনে তারা ভেবে ছিলেন হয়তো তারা আজ নামাজ পরতে পারবেন না। কিন্তু হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হওয়ায় তারা নামাজ পরতে পেরে খুশি।
মালদা